Money Making Tips About Blog (Content Writing ) / ব্লগ এ বিভিন্ন ধরণের কন্টেন্ট লিখে টাকা আয় করার ধারনা।

Money Making Tips থেকে আজকে আপনাদের সাথে নতুন একটি Idea/ধারনা শেয়ার করবো আর সেটি হচ্ছে ব্লগার ব্লগ এ আপনি বিভিন্ন ধরনের Content লিখে কিভাবে টাকা আয় করবেন।আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন।


ইন্টারনেট থেকে টাকা আয় করার উপায়গুলোর মধ্য ব্লগ একটি অন্যতম উপায়। আপনি যদি লিখতে ভালবাসেন হোক সেটা বাংলা অথবা ইংলিশে তাহলে এই প্লাটফর্মটি আপনার জন্য কিন্তু আপনাকে মনে রাখতে হবে লিখা-লিখি করে আয় করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে আপনি যদি ৬ মাস নিরলস পরিশ্রম করেন এবং ব্লগে বিভিন্ন ধরনের মানসম্মত কন্টেন্ট লিখেন তাহলে এখান থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন। ব্লগটা যেহেতু কন্টেন্ট রিলেটেড তাই ইউনিক কন্টেন্ট এর দিকে খেয়াল রাখবেন।তবে আপনি যে বিষয়ে লিখতে ভালবাসেন আমি মনে করি সেই বিষয়টা নিয়ে লেখাটাই ভালো।


➤➤ কাদের জন্য উপযোগী ঃ


আপনারা যারা লিখতে ভালবাসেন এবং সেই লেখাগুলো সারা বিশ্বের সাথে শেয়ার করতে চান তাদের জন্যই এই প্লাটফর্ম।

➤➤ কতটা সময় লাগে ব্লগ শুরু করতে ঃ

এটা নির্ভর করে আপনার নিজস্ব দক্ষতার উপর। এই বিষয়ে আপনার ধারনা থাকলে আপনি ১-৩০ মিনিটের ভেতর শুরু করতে পারেন আর যদি আপনার একদমই ধারনা না থাকে তাহলে ১/২টা দিন সময় নিন,বিভিন্ন ধরনের আইডিয়া সংগ্রহ করুন এবং বোঝার চেষ্টা করুন আপনি কি করতে চাচ্ছেন আর যখন বুঝতে পারবেন তখন লিখতে বসে পরেন।

👍👍👍😃ব্যাস হয়ে গেলেন তো একজন কন্টেন্ট লেখক।

➤➤ কিভাবে টাকা আসবে ঃ

আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কন্টেন্টতো লিখলাম কিন্তু টাকাটা কিভাবে আসবে বা কে দেবে?
কি ঠিক বলছি না।😃আসুন জেনে নেই টাকার উৎসটা কোথায়।

আপনি যেহেতু নতুন শুরু করেছেন তাই ব্লগ থেকে টাকা আয় করতে হলে আপনার ব্লগ বা ওয়েবসাইট এ আমার মতে ২০/৩০টা মানসম্মত কন্টেন্ট লিখতে হবে এবং তারপর Google Adsense ads এর জন্য আবেদন করতে হবে। আপনার ব্লগ বা ওয়েবসাইটটা গুগল দ্বারা যাচাই এর পর যখন মনেটাইজেশন অন করে দিবে তখন আপনার ব্লগে গুগল এর অ্যাড দেখাবে। যখন মানুষ আপনার ব্লগ এ আসবে এবং গুগোলের অ্যাডগুলোতে ক্লিক করবে তখন আপনি টাকা আয় করবেন।দিনে দিনে আপনার ব্লগ/ওয়েবসাইট যত পুরনো হবে এবং যত ভিজিটর বাড়বে আপনার আয় ততই বাড়তে থাকবে।

আর একটা উপায় হচ্ছে আপনার ব্লগ/ওয়েবসাইটে বিভিন্ন পন্যর বা সেবা প্রদানকারী বিষয় নিয়ে আর্টিকেল লিখতে পারেন।আপনি খুব ভালো মানের ইনকাম করতে পারবেন যখন আপনার ব্লগ বা ওয়েবসাইট থেকে আর্টিকেল পড়ে মানুষ সেই পন্য বা সেবাটা কিনবে।

No comments

Powered by Blogger.