Money Making Tips About YouTube Channel / ইউটিউব চ্যানেল থেকে আয় করার ধারনা।

ইউটিউব চ্যানেল খুলে কোন প্রকার ইনভেষ্ট না করেই টাকা আয় করা আজকাল খুবই জনপ্রিয় একটা আয়ের মাধ্যম।কারন ইউটিউব এমন একটা প্লাটফর্ম যেখানে প্রতিদিন সারা বিশ্বের প্রায় ৫ বিলিয়ন মানুষ কোন না কোন ভিডিও দেখার জন্য ইউটিউবে সার্চ করে। তাহলে আপনারা একটু হলেও ধারনা করতে পাড়ছেন যে বর্তমানে এটা কতটা জনপ্রিয় একটা আয়ের উৎস।তাই আপনারা যদি মন দিয়ে প্রতিনিয়ত কাজ করেন তাহলে ইউটিউব থেকে একটা ভালো পরিমান টাকা আয় করতে পারবেন।আপনার আমার মত অনেকেই আজ তাদের বেকারত্ব ঘুচিয়েছে এই ইউটিউবের মাধ্যমে। তাই ইউটিউব থেকে টাকা আয় করার উপায়গুলো জানতে আমাদের সাথেই থাকুন।



➤➤ কাদের জন্য উপযোগীঃ

আপনারা যারা ভিডিও তৈরি করতে ভালবাসেন-হোক সেটা শর্ট ফিল্ম, শর্ট ডকুমেনটারি,যেকোন ধরণের মজার ভিডিও,টিউটোরিয়ালস ইত্যাদি।সংক্ষেপে যদি বলতে চাই তাহলে ইউটিউব যেহেতু একটা ভিডিও প্লাটফর্ম তাই আপনি যেকোনো ধরনের ভিডিও তৈরি করতে পারলেই এখান থেকে টাকা আয় করতে পারবেন। তবে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ভিডিওটা যেন আপনার নিজস্ব মানে "ইউনিক" হয়।

➤➤ কি ধরনের দক্ষতার প্রয়োজন ঃ

আপনাকে যেকোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার এর মাধ্যমে ভিডিও এডিট করতে জানতে হবে আর ভিডিও তৈরি করার জন্য আপনি আপনার মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ব্যবহার করতে পারেন। ভিডিও তৈরির ক্ষেত্রে আপনি যে বিষয়ে ভালো ধারনা রাখেন সে বিষয়ে ভিডিও তৈরি করাই ভালো।

➤➤ কিভাবে টাকা আয় হবে ঃ

ধরে নিলাম আপনি আপনার পছন্দসই ভিডিও তৈরি করে ফেলেছেন এবং সেটা ইউটিউব চ্যানেল এ আপলোড করেছেন এখন ভাবছেন টাকাটা কোথা থেকে আসবে? ইউটিউব আপনার ভিডিও এর মাধ্যমে আপানাকে কিভাবে টাকা দিবে?এ জন্য আপানকে অবশ্যই ইউটিউবের Monetization Option টি Enable করতে হবে Settings অপশনে গিয়ে।তারপর প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকেন। আপনার ভিডিওগুলো যত বেশী মানুষ দেখবে আপনার আয়ও ততো বেশী হবে।

No comments

Powered by Blogger.