Money Making Tips About Affiliate Marketing / অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করার ধারনা।

Money Making Tips এর পক্ষ থেকে আর একটা নতুন বিষয় আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি টাকা আয় করবেন।



➤➤ অ্যাফিলিয়েট মার্কেটিং কি ঃ


অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি কিছু টাকা কমিশন এর বিনিময়ে অন্য একজনের পন্য বা কোন সেবা তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনলাইনে বিক্রয় করবেন।

➤➤ কি দক্ষতা ও কাদের জন্য উপযোগী ঃ


যে সকল মানুষ লিখতে ভালবাসে,যে কোন পন্য বা সেবা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পছন্দ করে এবং সেটা অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া,ইউটিউব,অ্যাড ইত্যাদি এর মাধ্যমে শেয়ার করতে জানেন তাদের জন্যই অ্যাফিলিয়েট মার্কেটিং।

 🔺অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং কয়েকভাবেই করা যায়➡➡
  • ব্লগ / ওয়েবসাইট এর মাধ্যমে
  • সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
  • ইউটিউব চ্যানেলের মাধ্যমে
  • ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ইত্যাদি।
অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যেভাবেই করেন না কেন আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন কোন পন্য বা কোন সেবাসমুহ নিয়ে বর্ণনা করবেন সেটা এমন হতে হবে যাতে যে আপনার পণ্যটা কিনবে সে যেন পন্য বা সেবা সম্পর্কে বেশী তথ্য-উপাত্ত পেতে পারে এবং আপনার পন্য সম্পর্কে আপনার লেখাটা পড়ে কিনতে আগ্রহী হয়ে ওঠে।

➤➤ টাকা আয় হবে কিভাবে ঃ

যখন কেউ আপনার লেখা আর্টিকেল বা ভিডিও দেখে কোন পন্য বা সেবা কিনতে আগ্রহী হবে তখনি আপনি টাকা আয় করা শুরু করবেন। যত বেশী বিক্রি ততো বেশী টাকা আয় হবে।

😃অনলাইন মার্কেটে অনেক সাইট পাবেন তবে আমার পরামর্শ থাকবে যে প্রোডাক্টগুলো বিক্রি করায় আপনাকে ৩০% থেকে ৫০% লভ্যাংশ দিবে তাদের সাথে কাজ করুন এবং অবশ্যই যাচাই বাছাই করে নিবেন যে সাইট গুলো ঠিক ঠাক টাকা দেয় কিনা।

No comments

Powered by Blogger.